বাঘ যখন শিকার করে তখন আক্রান্ত ব্যক্তির তো মৃত্যু হয়না। ভয়ে এবং আঘাতের যন্ত্রনায় সাধারণত সে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু বাঘ তো মাংস ছিঁড়ে হাড় ভেঙ্গে খায় তখন আক্রান্ত ব্যক্তির যন্ত্রনায় জ্ঞান ফিরে আসে। সে দেখে বাঘ তাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভয়ে তার মুখ দিয়ে গোঙ্গানির শব্দ বের হয়। এরকম একটা ভয়াবহ মৃত্যু তে আক্রান্ত ব্যক্তির প্রেত হওয়া ছাড়া দ্বিতীয় কোন পথ নেই। ফলে প্রতিদিন ও সময়ে সে গোঙ্গীয়ে ওঠে এবং কাছের নদীপথ ধরে নৌকা নিয়ে যখন কেউ যায় তখন জঙ্গলের নিস্তব্ধতা ভেঙ্গে খানখান করে দেয় সেই গোঙ্গানির শব্দ।