ব্রহ্মরাক্ষস

হঠাৎ মনে হলো পিছনে ঐ প্রতিবেশীর বাড়ির আমগাছের একটি অংশ যেন নড়ছে। আম গাছ এমন একটি গাছ যা নাড়ানো এক প্রকার অসম্ভব। একমাত্র কালবৈশাখী ঝড়ে কিছু অংশ নড়তে দেখেছি। তাহলে কি কেউ নিচে থেকে গাছটিকে নাড়াচ্ছে? তখন প্রায় সন্ধ্যা হয় হয়, ছাদের পিছনে গিয়ে দেখি, ঐ ব্রহ্মরাক্ষস টা গাছটাকে নাড়াচ্ছে আর আমার দিকে রক্তচক্ষু নিয়ে কটমট করে তাকাচ্ছে।

নন্দা

এখন কাজের লোকের অনেক শর্ত। কিন্তু পঞ্চাশ বছর আগে এরকম টা ছিল না। তখন ঠাকুর, চাকর এবং কাজের লোক সর্বক্ষণের হতো। এবং এরা পরিবারের প্রায় সদস্য হয়ে উঠতো। ভৃত্যদের নিয়ে একাধিক সাহিত্য রচনা হয়েছে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভৃত্যকে একাধিক রচনায় উল্লেখ করেছেন। আগে বেশিরভাগ যৌথ পরিবার হতো। ফলে এক একটি বাড়িতে অনেক লোকজন তাই একাধিক ঠাকুর, চাকর থাকতো। রিতিমত ইন্টারভিউ করে ঠাকুর, চাকর নিয়োগ করা হতো। সাধারণতঃ বাড়ির কর্ত্রী এই ইন্টারভিউ টি নিতেন। তাদের কিছু কিছু অতি সাধারন কিন্তু অবিস্মরণীয় ঘটনা নিয়ে এই ছোট গল্প।